বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ওবায়দুল কাদের শঙ্কামুক্ত ও সুস্থ আছেন : বিএসএমএমইউ’র উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। বিএসএমএমইউ’র উপাচার্য মো. শারফুদ্দিন আহমদ জানান, তাঁর ব্লাড প্রেসার এবং অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে।

শারফুদ্দিন আহমদ বলেন, ‘দশ সদস্যবিশিষ্ট সব সাবজেক্টের বিশেষজ্ঞ নিয়ে আমরা বোর্ড করেছি। গতকালের তুলনায় তিনি অনেক ভালো আছেন। ভালোটি হলো এই—তাঁর ডায়াবেটিস গতকাল ছিল ১৩, আজ পাঁচ। একদম নরমাল (স্বাভাবিক)। তাঁর ব্লাড প্রেশার, তাঁর অক্সিজেন স্যাচুরেশন—সবকিছু নরমাল। এবং তাঁকে আমরা আরও দু-এক দিন অবজারভেশনে রাখব বলে আমরা সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছি। এবং তিনি শঙ্কামুক্ত ও সুস্থ আছেন। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন।

এর পর বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ জানান, বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউ-তে ভর্তি হয়েছেন ওবায়দুল কাদের। তাঁর চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে বিএসএমএমইউ।

এর আগে ২০১৯ সালের মার্চ মাসে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এনজিওগ্রাম করে তাঁর করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকেরা, যার মধ্যে একটি অপসারণও করা হয়। এরপর তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের বেশি সময় ধরে তাঁর চিকিৎসা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com