বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ওবায়দুল কাদের চাইলেই বাসায় যেতে পারবেন: চিকিৎসক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভালো আছেন, তিনি চাইলেই বাসায় ফিরতে পারবেন। শুক্রবার সকালে বিএসএমএমইউ’র বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. মোহাম্মদ আতিকুর রহমান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ওবায়দুল কাদের সুস্থ আছেন। সকালে তার কেবিনে গিয়ে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। তিনি চাইলেই বাসায় যেতে পারবেন। বাসায় গেলে পরীক্ষা-নিরীক্ষার জন্য আবার আসতে হয়, যে কারণে আমরা ওনাকে এখানে রেখেছি।

এ চিকিৎসক বলেন, আমরা চাই উনি একটু বিশ্রাম নিন। এছাড়া এখানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বাসায় গেলে বারবার আসতে হবে। উনি কর্মঠ মানুষ, বাসায় গেলে ব্যস্ত হয়ে পড়বেন। যে কারণে হাসপাতালে রাখা হয়েছে।

এর আগে বুধবার ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের প্রথম বৈঠক হয়। এরপর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিছু ওষুধও দেয়া হয়েছে।

এর আগে ২০১৯ সালের ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। সেই সময় তার হার্টে তিনটি আর্টারি ব্লক শনাক্ত হয়। পরে সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসাও নেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com