বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথ নিয়ে প্রবেশকালে গ্রেপ্তার দুই

মিয়ানমার থেকে একটি মাদক চালান কক্সবাজারের টেকনাফ সীমান্তে প্রবেশকালে নাফ নদীতে অভিযান চালিয়ে ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ, ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে পাঁচ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের এক কেজি ৩৬ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস এবং ২০ হাজার পিস ইয়াবা।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুইজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে দ্বীন মোহাম্মদ (৪০) এবং মিয়ানমার মন্ডু শহরের শিয়া কনদং এলাকার মৃত লাল মিয়ার ছেলে বদি আলম (৩০)।

লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা সংলগ্ন নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে বলে তাদের কাছে গোপন তথ্য আসে। সেই তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিজিবির দুটি বিশেষ টহল দল নাফ নদীতে কৌশলগত অবস্থান নেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com