বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

রাজধানীতে বিএনপির বিজয় র‍্যালি আজ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গতকাল শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

বিজয় র‍্যালি সফল করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন রুহুল কবির রিজভি।

এর আগে ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সিলেট শহরসহ বৃহত্তর সিলেট শত্রুমুক্ত হওয়ার দিনটি গতকাল শনিবার যোথাযোগ্য মর্যাদায় পালন করে বিএনপি। দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানের নেতৃত্বে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাস্ত করে সিলেট অঞ্চলকে মুক্ত করার দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে শনিবার সমাবেশের আয়োজন করা হয়।

এদিকে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে গতকাল শনিবার রাজধানীতে ‘বিজয় শোভাযাত্রা’ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে গতকাল দুপুর ২টার দিকে শুরু হয় বর্ণাঢ্য এ শোভাযাত্রা।

‘বিজয় শোভাযাত্রা’র উদ্‌বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

এ সময়  শোভাযাত্রায় অংশ নেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আ. ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হাসন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগর সভাপতি বীর মুক্তিযাদ্ধা আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বেছাসবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সভাপতমণ্ডলীর সদস্য খাইরুজ্জামান লিটন, দুই সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম।

শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ এবং এর সহযাগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com