বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
আগামী বুধবার (২২ ডিসেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দেশটির সঙ্গে কয়েকটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, চলতি মাসের ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপ সফর করবেন প্রধানমন্ত্রী। সফরে কিছু সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী মালদ্বীপ সফরে যাবেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকা সফর করেছেন। কদিন আগে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছেন।