বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

রায়ের অনুলিপির জন্য যেন ঘুরতে না হয়

মামলার রায় হওয়ার পর অনুলিপি পেতে বিচারপ্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে না হয়, সে বিষয়ে বিচারকদের বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস স্টোর্টস কমপ্লেক্সে আলোচনা সভার প্রধান অতিথি রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বিডিনিউজের।
বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি বলেন, মামলার পরিমাণ দিন দিন যে হারে বাড়ছে, তা কমাতে হলে বিচারকদের বেশি করে কাজ করতে হবে। রাষ্ট্রপতি বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং বিচারকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছে। কিন্তু বিচারকদের খেয়াল রাখতে হবে, মামলার রায় হওয়ার পর রায়ের কপি পাওয়ার জন্য বিচারপ্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে না হয়। করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশের বিচার বিভাগ সচল রাখতে সরকার গত বছর ৯ মে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ জারি করে সরকার, যা পরে আইনে পরিণত হয়। তথ্য প্রযুক্তির প্রসার এবং আদালত ব্যবস্থাপনায় এর সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, তথ্যপ্রযুক্তির সমস্ত সুবিধা ব্যবহার করে মামলা ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে হবে। করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনার মাধ্যমে উচ্চ আদালত ও অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীগণ বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর জন্য বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়ে আবদুল হামিদ বলেন, দেশের সকল আদালতের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে বিচার কার্যক্রমে বৈপ্লবিক পরিবর্তন আসবে। ইতোমধ্যে সুপ্রিম কোর্টে অনলাইন কজলিস্ট চালু হয়েছে ও অনলাইন বেল কনফার্মেশন ব্যবস্থা কার্যকরভাবে চলছে। মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত আদালতের বিচারিক কর্মকাণ্ড ডিজিটালি সংরক্ষণের তাগিদ দেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকরা তাদের মেধা ও মনন প্রয়োগের মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করবেন, দেশবাসী তা প্রত্যাশা করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com