বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল শনিবার আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল নেমেছিল। রাজধানীর বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা লাল সবুজের সাজে অংশ নিয়েছেন অনেকেই। সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সামনে দুটি ট্রাকে বানানো হয় মঞ্চ। বিজয় শোভাযাত্রা শুরুর আগে সমাবেশে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে হয় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বো, নয় মরবো-এই হোক শপথ। এ সময় সমস্ত অপশক্তি, অগণতান্ত্রিক চক্রান্ত ও সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র মোকাবিলা করার দৃঢ় শপথ নেন তারা।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিক পরাজয় বরণ করে। বিজয়ের পঞ্চাশ বছর পরে সোহরাওয়ার্দীর পাদদেশে দীপ্ত শপথ নেয় হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী। শপথ গ্রহণ শেষে তারা ঐতিহাসিক ৩২ নম্বরের বাড়িতে বিজয় শোভাযাত্রা নিয়ে যায়।

সোহরাওয়ার্দী উদ্যানের সামনে বিজয় শোভাযাত্রার আগে সমাবেশে সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাব। সমস্ত অপশক্তি, অগণতান্ত্রিক চক্রান্ত, সা¤প্রদায়িক ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব-এই হোক আমাদের শপথ। আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, আজকের বিজয় সমাবেশ থেকে সবাইকে শপথ নিতে হবে—শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়বো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com