বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শৈত্যপ্রবাহ বইছে দেশের ১০ অঞ্চলে

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন বলেন, ‘রংপুর, রাজশাহী, খুলনা, বরিশালের কিছু কিছু জায়গা মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু করেছে। এ চার বিভাগের ১০টি অঞ্চলে এ শৈত্যপ্রবাহ বইছে।’

আপাতত তাপমাত্রা কমার শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, ‘দু-দিন এ পরিস্থিতি অব্যাহত থাকার পর তাপমাত্রা ফের একটু বাড়বে। আগামী দুদিনে ১০ অঞ্চলের আশপাশের দু’একটি এলাকায়ও শৈত্যপ্রবাহের আওতায় আসতে পারে। তবে, আপাতত শৈত্যপ্রবাহ তীব্র হওয়ার সম্ভাবনা নেই। দুদিন পর হয়তো শৈত্যপ্রবাহ একেবারে দূর না হয়ে আওতা কমে যেতে পারে। এরপর দু’তিনদিনের বিরতির পর হয়তো আবার তাপমাত্রা কমে যেতে পারে।’

আগামী দুদিন পর সিলেটের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানান আবহাওয়াবিদ আরিফ হোসেন। তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে একটি লঘুচাপ থাকলেও সেটি অনেক দূরে। আমাদের এখানে এর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই।’

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে দক্ষিণাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com