বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পঞ্চম ধাপেও বিনাভোটে ২৯৩ প্রার্থী নির্বাচিত

আগের ধাপগুলোর মতো পঞ্চম ধাপের ৭১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রেকর্ড সংখ্যক ২৯৩ জন জনপ্রতিনিধি বিনাভোটে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৫২ জন চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য ৩২ জন এবং সাধারণ সদস্য ১০৯ জন রয়েছেন। আজ পঞ্চম ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা সমন্বয় করে তা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

প্রার্থিতা প্রত্যাহার শেষে পঞ্চম ধাপে ৭১৪টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩ হাজার ২০৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ হাজার ৮০৪ জন এবং সাধারণ সদস্য পদে ২৪ হাজার ৮৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চতুর্থ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ৪৮ জন জয়ী হন। এর আগে প্রথম ধাপে ৭১ জন, দ্বিতীয় ধাপে ৭৭ জন ও তৃতীয় ধাপে ১০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

আগামী ৫ই জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com