বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সশস্ত্র বাহিনীর উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার। সোমবার (২০ ডিসেম্বর) চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় সরকারপ্রধান বলেন, নৌবাহিনীকে যুগোপযোগী ও শক্তিশালী করতে নানামুখী কাজ চলছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর সদস্যদের সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের প্রয়োজনে তোমাদের সদা প্রস্তুত থাকতে হবে। আমি আশা করব, তোমাদের দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও কর্তব্যনিষ্ঠা তোমাদের অধস্তনদেরও একইভাবে দেশের প্রয়োজনে আত্মনিবেদনে অনুপ্রাণিত করবে।’