বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
পরবর্তী নির্বাচন কমিশন গঠনের কাজ শুরুর লক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে গিয়েছেন জাতীয় পার্টির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। বঙ্গভবনে বিকেল চারটায় এই সংলাপ শুরু হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন।
জাতীয় পার্টির প্রতিনিধি দলের সদস্যরা হলেন দলের চেয়ারম্যান জি এম কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সালমা ইসলাম এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।