বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে শৃঙ্খলমুক্ত করেছেন, দিয়েছেন মুক্তি ও স্বাধীনতা। সত্যিকার অর্থে বঙ্গবন্ধুই বাংলাদেশ। সারা পৃথিবী বাংলাদেশকে চেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে, বাংলাদেশের জন্মদাতা পিতার নামে।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্বের সকল মুক্তিকামী মানুষের মুক্তির আলোকবর্তিকা। এই ভাষণের পর সমগ্র জাতি প্রতিষ্ঠিত সরকারের নির্দেশনা অমান্য করে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর নির্দেশনায় পরিচালিত হয়েছে। বিশ্বের ইতিহাসে এ দৃষ্টান্ত বিরল। প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর স্বাধীনতাবিরোধী শক্তি এদেশ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে মুছে ফেলার চেষ্টা করেছে। বর্তমানে জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আবার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে।