বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শুধু আইন প্রয়োগ করে নারীর প্রতি নির্যাতন বন্ধ করা যাবে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শুধু আইন প্রয়োগ করে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধ করা যাবে না। এজন্য প্রয়োজন সচেতনতা। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এই সচেতনতা বৃদ্ধি করতে হবে।

বুধবার রাজধানীর গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন পার্ক প্রাঙ্গণে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতাবিরোধী এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, শক্তি ফাউন্ডেশনের ইমরান আহমেদ, মির্জা মোহাম্মদ সেলিম প্রমুখ।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আমাদের সমাজ পুরুষভিত্তিক। এক সময় এই সমাজে নারীর প্রতি অনেক অত্যাচার ছিল, নির্যাতন ছিল। সমাজে এসব অপরাধ প্রতিহত করতে দেশে অনেক আইন করা হয়েছে। নারীদের সুরক্ষা দেওয়ার জন্য এসব আইন প্রয়োগ করা হচ্ছে।

তিনি বলেন, নারীরা তার অধিকার নিয়ে সমাজে বেঁচে থাকুক, এটাই এই সরকারের লক্ষ্য। নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com