বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

স্বাস্থ্যবিধি না মানলে বাড়তে পারে সংক্রমণ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি না মেনে চলায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সারাদেশে ছড়িয়ে পড়তে পারে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে মানুষ ভ্রমণ করছে, বিভিন্ন রাজনৈতিক সমাবেশ করছে, কিন্তু কোনো স্বাস্থ্যবিধি মানছে না। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। খবর বিডিনিউজের।
অন্যদিকে আসন্ন বড়দিন আর ইংরেজি নববর্ষের উৎসব ঘিরে ঘরের বাইরে কোনো সভা, সমাবেশ এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজন করার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যদি বেসামালভাবে চলি, তাহলে করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। সেজন্য জনগণকে আহ্‌বান করব, যেন স্বাস্থ্যবিধি মেনে চলি। নিয়ন্ত্রিতভাবে কাজ করি, ওমিক্রনকে প্রতিরোধ করি।
সারা দেশের মানুষ যেন আগের মত স্বাস্থ্যবিধি মেনে চলে, সে বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের চিঠি দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটির সুপারিশে ইতোমধ্যে ১৫ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব ধরনের (সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অন্যান্য) জনসমাগম নিরুৎসাহিত করা; পর্যটন স্থান, বিনোদনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল/থিয়েটার হল ও সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, বৌভাত, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি) লোক সমাগম ধারণক্ষমতার অর্ধেকের মধ্যে রাখা এবং রেস্তোরাঁয় ধারণক্ষমতার অর্ধেক বা তার কম আসনে বসে খাওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে সেখানে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com