নগরকণ্ঠ ডেস্ক
- বুধবার ২২ ডিসেম্বর, ২০২১ /
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে খাস জমি দখলদারদের চক্র। এটি ভাঙতে হবে বলে।
বুধবার (২২ ডিসেম্বর) নগরীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘চরের মানুষের জন্য ভূমি: সংস্কার ও সম্ভাবনা’ শীর্ষক এক সংলাপে এ কথা বলেন তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, নানাভাবে চরের জমি দখল হয়ে যাচ্ছে। আমি হয়তো এমপি আছি খাস জমি দখল করছি, আমি কোনো এনজিও মালিক জমি দখল করছি, প্রফেসর আছি চরের খাস জমি দখল করছি। যারা এসব করে তারা অনেক শক্তিশালী। এরা মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে। মাথায় হাত বুলিয়ে তাকে বুঝিয়ে এসব খাস জমি উদ্ধার করতে হবে।
তিনি আরও বলেন, এখন কিন্তু আমরা ঔপনিবেশিক আমলে বসবাস করছি না। একই চক্র হাজার হাজার বিঘা জমি দখল করবে এটা হতে পারে না।