বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
মালদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণে শেখ হাসিনা ছয় দিনের সরকারি সফরে বুধবার (২২ ডিসেম্বর) মালে গেছেন। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তিতে সই করেন। পরে দুই নেতা গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি দেন।
দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় ও দ্বৈত কর পরিহারসহ দুটি চুক্তি এবং দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তিগুলো হচ্ছে—দ্বৈত কর পরিহার ও বন্দি বিনিময়। সমঝোতা স্মারকগুলো হচ্ছে—বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দুই দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা