বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
বৃহস্পতিবার মাতুয়াইল প্রেস পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন: ওমিক্রন নিয়ে এখনও শেষ কথা বলার সময় আসেনি। আমেরিকাতে আমরা দেখেছি ব্যাপকভাবে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে, ইউরোপেও ছড়িয়ে পড়েছে। আমাদের আরও একটু দেখা দরকার। আমরা ভালো আছি, এটা সরকারের যেমন সাফল্য আবার আমাদের সচেতনও থাকতে হবে। পশ্চিমা বিশ্বে এই সময়টাতে করোনার প্রকোপ বাড়ে। কিন্তু আমাদের দেশে মার্চ মাসে করোনার প্রকোপ বাড়ে। তাই মার্চ মাস না আসার আগ পর্যন্ত আমরা বলতে পারব না ভালো আছি। মার্চে যদি করোনার প্রকোপ না বাড়ে, তখন হয়তো আমরা পুরো শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে পারবো।