বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
গোপালগঞ্জ জেলা শহর থেকে ৩৪ কিলোমিটার পশ্চিমে কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাট অবস্থিত। এই সেতু ছিল লাখ লাখ মানুষের প্রাণের দাবি। এটি নির্মিত হলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে প্রভাব রাখবে বলে জানান তারা।
দেশের প্রথম ছয়লেন বিশিষ্ট সেতুটির চারটি লেন দিয়ে সার্বক্ষনিক ভারী যানবাহন চলাচল করবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান। তিনি আরও জানান, দুই পাশের দুটি লেন দিয়ে রিকসা-ভ্যানসহ অন্যান্য হালকা যানবাহন চলবে।
স্থানীয়রা জানিয়েছে, সেতুটির মধ্য দিয়ে এ অঞ্চলের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ঘটবে। শিল্প, বাণিজ্য, স্বাস্থ্য-শিক্ষাসহ সকল ক্ষেত্রে আসবে নতুন গতিশীলতা আসবে বলে আশা বাদী তারা।