বুধবার, ০১ Jul ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
ঝালকাঠীর সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃতদের মধ্যে যে ৩৭ জনের মরদেহ বরগুনায় পাঠানো হয়, তাদের মধ্যে ১৪ জনকে শনাক্ত করেছে পরিবার। বাকি মরদেহগুলো গণকবর দেওয়া হয়েছে।
২১ কবরে ২৩ জনের মরদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছে বরগুনা জেলা প্রশাসন। জেলা প্রশাসক হাবিবুর রহমান নিজে উপস্থিত থেকে গণকবর দেওয়ার কার্যক্রম সম্পন্ন করেন।
জানা যায়, শুক্রবার রাতে ৩৭ মরদেহ পাঠানো হয় বরগুনার উদ্দেশে। এরমধ্যে বরিশালেই চারটি মরদেহ শনাক্ত করে পরিবার। পরে ৩৩টি মরদেহ আসে বরগুনায়। সেখান থেকে আরও ১০ মরদেহ শনাক্ত করে নেয় পরিবার। বাকি থাকে ২৩টি, যেগুলো শনিবার দুপুরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দাফন করা হয়।
মরদেহগুলো বেশিরভাগ পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় চিনতে পারেননি স্বজনরা। তাদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।