বুধবার, ০১ Jul ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের কোথাও চাঁদাবাজ-সন্ত্রাসীদের জায়গা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে পুলিশ অনেক দক্ষ, শক্তিশালী ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশের পুলিশ ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে। বিগত ১২ বছর আগেও যে অবস্থায় ছিল এখন তা নেই। তাই দেশের কোথাও চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না।

আজ শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর আফতাবনগরে মহান বিজয় দিবসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি স্বাধীন দেশ একদিনে আসেনি, ধাপে ধাপে অনেক ত্যাগের মধ্য দিয়ে এসেছে; যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার তুলনা শুধু তাকে (বঙ্গবন্ধু) দিয়েই হয়। তার নেতৃত্বে কীভাবে আমরা স্বাধীনতা পেয়েছি তা বিশ্বের মানুষ জানে। তিনি সাড়ে তিন বছরেই দেশকে শূন্যের ঝুড়ি থেকে দাঁড়ানোর চেষ্টা করেন।

আসাদুজ্জামান খান বলেন, আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। অনেকের রায় কার্যকর হয়েছে। এখনো যারা পালিয়ে আছে, তাদের খুঁজে বের করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com