বুধবার, ০১ Jul ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংসদ সদস্য বা আচরণ বিধিমালার ২ এর উপবিধির (১৪) সংজ্ঞা অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নির্বাচনী এলাকায় সরকারি, ব্যক্তিগত সফরের ফলে অথবা নির্বাচনী এলাকায় অবস্থানের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিধিপরিপন্থী কার্যক্রম ঘটার আশঙ্কাসহ নির্বাচনী পরিবেশ প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
তাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে কমিশন। এ ছাড়া যেসব এলাকায় সংসদ সদস্যদের প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদেরকে দ্রুত এলাকা ত্যাগ করার অনুরোধ করেছে কমিশন।
তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে সংসদ সদস্যরা ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে পারবেন বলে নির্বাচন কমিশনের নির্দেশনায় উল্লেখ করা হয়।