শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

বিটিভির আরও ৬টি চ্যানেল চালু হচ্ছে: তথ্যমন্ত্রী

বিশ্বে বাংলা ভাষার প্রথম টেলিভিশন হিসেবে স্বীকৃত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্রায়ত্ত এই গণমাধ্যমটি বদলেছে আমূল। সেই ধারাবাহিকতায় এবার বিটিভির পর্দায় যুক্ত হলো এইচডি (হাই ডেফিনেশন) ঝলক। যার ফলে আরও স্বচ্ছভাবে চ্যানেলটির সকল আয়োজন উপভোগ করতে পারবেন দর্শকরা।

শনিবার (২৫ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি গৌরবোজ্জ্বল ৫৭ বছর পেরিয়ে ৫৮ বছরে পদার্পণ করে। এ উপলক্ষে বিটিভি ঢাকা কেন্দ্রে এদিন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইচডি সম্প্রচারের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এইচডি সম্প্রচারের উদ্বোধন ছাড়াও তথ্যমন্ত্রী বিটিভির ভবনে বঙ্গবন্ধু কর্ণার, রঙতুলিতে বঙ্গবন্ধু চিত্রকর্ম উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com