মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জ্ঞানভিত্তিক সমাজ হলে অপসংস্কৃতির চর্চা দূর হবে : উপাচার্য

জ্ঞানভিত্তিক সমাজ হলে অপসংস্কৃতির চর্চা, অগণতান্ত্রিক আচরণ, সাম্প্রদায়িক মনোভঙ্গি ও ক্ষমতা দখলের অপপ্রয়াস দূর হবে ।
আজ বুধবার অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মশিউর রহমান।
তিনি বলেন,‘জাতির পিতার জন্মশতবর্ষ উদ্যাপন এবং স্বাধীনতার ৫০ বছরের গৌরব ও অর্জন সাথে নিয়ে এবং চেতনাকে শাণিত করে নতুন বছর শুরু করতে যাচ্ছি। ১৯৭১-এর এই ডিসেম্বরে পাকিস্তানের সেনাবাহিনী পোশাক পরিহিত অবস্থায় আত্মসমর্পন করতে বাধ্য হয়েছে আমাদের অকুতোভয় মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর কাছে।
উপাচার্য বলেন, প্রশিক্ষিত পাকিস্তানি সামরিক বাহিনী আমাদের গেরিলা যোদ্ধাদের কাছে পরাস্ত হয়ে মাথা নিচু করে আত্মসমর্পন করে ফিরে গেছে। মুক্তিযোদ্ধাদের প্রজন্ম হিসেবে এ আমাদের গৌরবের বিষয়।
আগামী প্রজন্মকে নিয়ে আসতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই, এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে জাতীয় বিশ^বিদ্যালয় কাজ করে যাচ্ছে।
এ অধিবেশনে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সংসদ সদস্য আরমা দত্ত, বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম,  বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসি’র সাবেক সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ^বিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, বরিশাল বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. সাজাহান মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক প্রমুখ।
এ সিনেটে  গত অধিবেশনে সার্ভিস রুলের বিভিন্ন ধারা ও তফসিলের সংযোজন-বিয়োজন পরিমার্জনপূর্বক সংবিধি সংশোধন অনুমোদন হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com