মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডিজিটাল বাংলাদেশে ডাকঘর ডিজিটাল করতেই হবে: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বাংলাদেশে ডাকঘর অবশ্যই ডিজিটাল করতে হবে।
ডাক কর্মচারিদের নির্ধারিত সময়ের মধ্যে নূন্যতম ডিজিটাল দক্ষতা অর্জন করতেই হবে উল্লেখ করে মন্ত্রী এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ-নিজ সংস্থার কর্মচারি-কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানসহ ডিজিটাল ডাকঘর বিনির্মাণে উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়ন ত্বরান্বিত করারও নির্দেশ দেন।
এ বিষয়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে মোস্তাফা জব্বার বলেন, ‘ডাকঘর ডিজিটাল হলে দুর্নীতি থাকবে না’।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বৃহস্পতিবার রাতে জিপিও মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ডাক কর্মচারি ইউনিয়ন এ আলোচনা সভার আয়োজন করে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ খলিলুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: সিরাজ উদ্দিন বক্তব্য রাখেন। বাংলাদেশ ডাক কর্মচারি ইউনিয়নের সভাপতি মুসলেহ উদ্দিন হাওলাদার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের সবচেয়ে বড় অবদান হচ্ছে, এই জনপদের জন্য তাঁর মহান ত্যাগ।  ’৭০-এর নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতার মধ্যদিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি’। বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে আমরা খালি হাতে যুদ্ধ করেছি’।
স্বাধীনতা লাভের পর পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্জন তুলে ধরে মন্ত্রী বলেন, ‘২০৩১ সালের মধ্যে বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত, ২০৩৬ সালের বাংলাদেশ হবে  বিশ্বের ২৪তম অর্থনৈতিক শক্তিশালী দেশ এবং ৪১ সালের বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আজকের বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।’
তিনি বঙ্গবন্ধুর লড়াইয়ের সহযোগী হিসেবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের অবদানের কথা বিশেষতঃ ’৬৯-এর আন্দোলনের সময় বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি না নেবার যে অনুরোধ করেন সেই স্মৃতি স্মরণ করেন।
মন্ত্রী বঙ্গমাতার মতোই বাংলাদেশের মায়েরা যে অবিরাম ত্যাগ স্বীকার করেন সেকথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি মুক্তিযুদ্ধে ডাক বিভাগের কর্মীদের অবদানের জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানান।
ডাক ও টেলিযোগাযোগ সচিব বলেন, বঙ্গবন্ধু ছিলেন অনন্য প্রতিভার অধিকারী, ক্রীড়াঙ্গণ থেকে রাজনীতি প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধু ছিলেন অতুলনীয়। এ অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব ডাক বিভাগের দুর্নীতি নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com