বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজীপুরে জঙ্গল থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় রাশিদা খাতুন (৪২) নামের এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালের দিকে উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাশিদা খাতুন (৪২) শ্রীপুর পৌরসভার মধুখলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, রাশিদা খাতুন শ্রীপুরে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। হঠাৎ করে গতকাল রোববার বিকেল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাতভর পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিলেও তাকে না পেয়ে পুলিশকে জানায়। আজ সকালে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটির এলাকার একটি জঙ্গলে পাতা দিয়ে ডাকা রাশিদার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com