বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনায় বাড়ছে শনাক্ত ও মৃত্যুহার : স্বাস্থ্য অধিদপ্তর

মহামারি করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যুহার ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে। শনাক্ত ও মৃত্যুতে যথাক্রমে ৬০ এবং ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে গত এক সপ্তাহে।

রবিবার (২ জানুয়ারি) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এ কথা জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেন, গত এক সপ্তাহে এক লাখ ৩০ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা করা হয়, যা আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ বেশি। এছাড়া গত এক সপ্তাহে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৯২৪ জন। এর আগের সপ্তাহের তুলনায় শনাক্ত রোগী ৬০ শতাংশ বেড়েছে।

গত সপ্তাহের তুলনায় সর্বশেষ সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন বেশি মারা গেছেন। অর্থাৎ মৃত্যুহার ১৫০ শতাংশ বেশি। ২৬ ডিসেম্বর করোনায় আক্রান্তের হার ছিল ২ শতাংশের কম। ৩১ ডিসেম্বর এ হার বেড়ে দুই দশমিক ৭৪ শতাংশ হয়েছে।

ডা. মো. রোবেদ আমিন বলেন, ২০ ডিসেম্বর পর্যন্ত নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ২ শতাংশের নিচে ছিল। কখনও কখনও তা ছিল ১ শতাংশের কাছাকাছি। কিন্তু ২১ ডিসেম্বর থেকে ক্রমেই সংক্রমণের হার বেড়ে বর্তমানে দুই দশমিক ৭৮ পর্যন্ত বেড়েছে।

বলা যায়, বেশ কিছুদিন করোনা সংক্রমণ স্থিতিশীল থেকে তা আবার বাড়ছে। নভেম্বর মাসে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ছিল ছয় হাজার ৭৪৫ জন। ডিসেম্বর মাসে তা বেড়ে নয় হাজার ২৫৫ জনে বেড়েছে।

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই বলে অভিমত অধ্যাপক ডা. মো. রোবেদ আমিনের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com