বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের টোল প্লাজার সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং এক যুবক গুরুতর আহত হয়েছেন।
নিহতের নাম মোহাম্মদ শাকিল (১৮)। এ ঘটনায় আহত  কাজী জাহিদকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বাসস’কে জানান,  আজ শুক্রবার ভোররাতে শ্যামপুর থানার পোস্তগোলা ব্রিজের টোল প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে ভোর সোয়া ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
নিহত শাকিলের বন্ধু জাহাঙ্গীর আলমের উদ্বৃতি দিয়ে পুলিশ  জানায়, মাওয়া ফেরিঘাট থেকে মোটরসাইকেল যোগে শ্যামপুরের পোস্তগোলা হয়ে  ডেমরা কোনাপাড়া এলাকায় নিজ বাসায়  আসছিলেন তারা। পোস্তগোলা ব্রিজের টোল প্লাজার সামনে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দু’ জনই রাস্তায় ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।  নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com