মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাজধানীতে তিনদিন ব্যাপী স্মার্টফোন, ট্যাব ও কম্পিউটার মেলা

আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার দেখার ও কেনার সুযোগ করে দিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০২২। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের এই মেলা চলবে শনিবার পর্যন্ত।

গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিসের চিফ অপারেটিং অফিসার তাওগোয়ানজিও, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, অপ্পো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং, ট্রানশন বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক, ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন ওয়েন, রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) টিম শাও, স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিকস লিমিটেডের কান্ট্রি ম্যানেজার হোয়ানসাং উ, ডিএক্স গ্রুপের এমডি ও সিইও দেওয়ান কানন এবং মেলার আয়োজক মেকার কমিউনিকেশনের সিইও মুহম্মদ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ‘এ আয়োজনে প্রথমবারের মতো ৫জি অভিজ্ঞতা নেওয়ার সুযোগ থাকছে আগ্রহী সব দর্শকের জন্য। এ অভিজ্ঞতা টেলিটক বাংলাদেশের স্টল থেকে যে কেউ নিতে পারবেন। এ ছাড়া এটা গর্বের সঙ্গেই বলতে পারি যে এ আয়োজনে যুক্ত হওয়া স্মার্টফোনগুলো বেশির ভাগের উৎপাদনই বাংলাদেশে হচ্ছে।’

হুয়াওয়ে টেকনোলজিসের চিফ অপারেটিং অফিসার তাওগোয়ানজিও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের অগ্রগতিতে দারুণভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মোবাইল ব্যবহারকারী যেমন অনেক বেড়েছে তেমনি টেলিযোগাযোগ খাতে বাংলাদেশের সহযোগী হিসেবে উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে হুয়াওয়ে। বাংলাদেশের এ অগ্রযাত্রায় ২জি থেকে শুরু করে ৫জি পর্যন্ত সব ধরনের কার্যক্রমে আমরা থাকতে পেরে আনন্দিত।’

জানানো হয়, মেলায় দর্শকরা ঢুকতে পারবে বিনা মূল্যে। মেলায় স্যামসাং, অপ্পো, রিয়েলমি, শাওমি, টেকনো, ভিভো, ওয়ালটন, ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন হ্রাসকৃত মূল্যে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনের জন্য আনুষঙ্গিক গ্যাজেট ও অ্যাকসেসরিজ নিয়ে রয়েছে বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com