মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল আকারের গ্রহাণু

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘সম্ভাব্য বিপজ্জনক’ তালিকা থেকে একটি বিশাল গ্রহাণু এই মাসের শেষের দিকে পৃথিবী অতিক্রম করবে। যা নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের আড়াই গুণ লম্বা। যার আনুমানিক ব্যাস কমপক্ষে এক কিলোমিটার। এটি আমাদের গ্রহে আঘাত করলে বিশ্বব্যাপী বিপর্যয় ঘটে যাবে। তবে তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম।

এটি পৃথিবী থেকে প্রায় ১.৯৮ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে, যা আমাদের গ্রহ এবং চাঁদের মধ্যকার দূরত্বের প্রায় পাঁচগুণ।

এটি পৃথিবীর চেয়ে বৃহত্তর কক্ষপথ সহ একটি অ্যাপোলো-শ্রেণীর গ্রহাণু। অস্ট্রেলিয়ান জ্যোতির্বিজ্ঞানী রবার্ট ম্যাকনট ১৯৯৪ সালে এটি আবিষ্কার করেন। এটি এক বছর সাত মাসে সূর্যের চারপাশে একবার ঘুরে আসে।

সূর্যকে প্রদক্ষিণকারী এই গ্রহাণূকে প্রতি ৪৭ বছর পর পর সবচেয়ে সাধারণ টেলিস্কোপ দিয়েই দেখা যায়। তবে পরের বার এটি পৃথিবীর এতো কাছাকাছি আসবে ২১০৫ সাল নাগাদ।

যারা স্টারগেজিংয়ের কথা ভাবছেন তাদের জন্য, এটি প্রতি সেকেন্ডে ১৯.৫৬ কিলোমিটার (ঘন্টায় ৭০৫১৫ কিলোমিটার) বেগে ভ্রমণ করবে এবং রাতের আকাশ জুড়ে একটি শুটিং তারার মতো দেখতে হবে।

তবে আমরা পৃথিবীবাসীরা আপাতত নিশ্চিন্তে ঘুমাতে পারি। কারণ নাসার সাম্প্রতিক বিশ্লেষণ অনুসারে মহাকাশ থেকে আসা বড় ধরনের কোনো গ্রহাণু বা পাথরের সঙ্গে আমাদের পৃথিবীর আগামী অন্তত আরও ১০০ বছর কোনো সংঘর্ষ হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com