শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ভোলার বোরহানউদ্দিনে জাটকা মজুদের দায়ে জরিমানা

জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ জাটকা (ছোট ইলিশ) মজুদ করার দায়ে একজন মাছ বিক্রেতাকে পাঁচহাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্ত মো. কামাল (৪০) উপজেলার হাসানগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আহমদউল্লাহর ছেলে।
আজ শনিবার দুপুরে হাকিমুদ্দিন মাছঘাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমানের ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করে।
এসব তথ্য নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, অভিযানকালে প্রায় দেড়শ’ কেজি জাটকা (ছোট ইলিশ) জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা অসহায়দের মাঝে বিলি করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com