বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আইভীর মাথায় সব সময় আমার হাত থাকবে : তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আইভীর বাবা আলী আহাম্মদ চুনকার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। তাঁর সঙ্গে আমার যে সম্পর্ক, এ সম্পর্ক আধ্যাত্মিক ও আন্তরিক। সেলিনা হায়াৎ আইভীর পেছনে আমি আছি। সে যে অবস্থায় থাকে, তার যেকোনো বিপদ-আপদ, সুবিধা-অসুবিধায় অদৃশ্য শক্তির মতো তাঁর মাথায় আমার হাত থাকবে।

আজ সোমবার বিকেলে আইভী তার সমর্থিত নেতাকর্মীদেরসহ মিষ্টি নিয়ে তৈমূর আলম খন্দকারের বাসায় গেলে তিনি এ কথা বলেন।

তৈমূর আলম বলেন, নির্বাচন কোনো বিষয় না। নির্বাচন ১৬ তারিখে শেষ। আগামী দিনগুলো যাতে সুন্দর হয়, সেজন্য তার পাশে আমি ছিলাম, ভবিষ্যতেও থাকব। তাই অন্যান্য কথাবার্তা কোনো কাজে আসবে না। আপনারা যারা আছেন, মেয়রকে সাহায্য করবেন। কোনো সমালোচনায় কান দেবেন না।

তৈমূর আলম আরও বলেন, চুনকা ভাইয়ের হাত ধরে আমি রাজনীতিতে এসে সাংগঠনিক কাজ শিখেছি। বিপদে-আপদে তিনি আমার পাশে থাকতেন। আমিও আইভীর পাশে সেভাবে থেকে সহযোগিতা করব।

এ সময় তারা দুজন দুজনকে মিষ্টি মুখ করান। এরপর আইভী বলেন, আমি পুরো নির্বাচনে বলার চেষ্টা করেছি যে, রাজনীতির জায়গায় রাজনীতি আর পারিবারিক সম্পর্কের জায়গায় সম্পর্ক। আগে যেমন ছিল তেমনই থাকবে। পারস্পরিক সহযোগিতা তো থাকবেই। আমি আপনাদের শুভ কামনা চাচ্ছি। আমরা যাতে মিলেমিশে নারায়ণগঞ্জে বসবাস করতে পারি, নারায়ণগঞ্জের উন্নয়ন ‍করতে পারি। তাই আমি আপনাদের সবার সহযোগিতা চাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com