বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১৩ জন উপসহকারী পরিচলক ও সমমান পদের কর্মকর্তা।
সোমবার (১৭ জানুয়ারি) ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংকব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাজ্জাদ হোসাইন বলেন, পদোন্নতি শুধু মর্যাদা আর র্যাংক বৃদ্ধি করে না, এটির মাধ্যমে দায়িত্বও বৃদ্ধি পায়।
আমি আশা করবো, সবাই তাদের বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সাথে যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে তাদের পদোন্নতির প্রতিদান দেবেন।
তিনি বলেন, দুর্ঘটনার ফোন পেলেই ফায়ার সার্ভিসের কর্মীরা যেমন সততার সাথে সেবার জন্য ঝাঁপিয়ে পড়ে; ফায়ার সার্ভিসের প্রতিটি সেবার ক্ষেত্রেই এই নীতিমালা বাস্তবায়নের বিষয়ে পদোন্নতিপ্রাপ্তরা সচেষ্ট হবেন।
বক্তব্যের শেষে তিনি উপস্থিত পরিচালক ও উপ-পরিচালকদের নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের র্যাংকব্যাজ পরিয়ে দেন।