বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সংসদে পর্যটন করপোরেশন বিল উত্থাপন

জাতীয় সংসদে আজ বাংলাদেশ পর্যটন করপোরেশন (সংশোধন) বিল, ২০২২ উত্থাপন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বিলটি উত্থাপন করেন।

বিলে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন বিকাশে ১৯৭২ সালের মূল আইন আরও যুগোপযোগী করতে কতিপয় বিধান সংযোজন করে বেশ কিছু সংশোধনীর প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে পর্যটন বোর্ডের চেয়ারম্যান পদটি আলাদা করার প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান আইনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যানই পদাধিকার বলে এ দায়িত্ব পালন করতেন।

এছাড়া বিলে পর্যটকের সংজ্ঞায় সংশোধনী এনে নতুন সংজ্ঞার প্রস্তাব করা হয়। বিলে পর্যটন করপোরেশনের মুলধন বৃদ্ধি, এ খাতে বিনিয়োগসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সংশোধনীর প্রস্তাব করা হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা করে আগামী এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com