মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভেঙে দেওয়া হয়েছে ‘রিভিল’, গ্রেপ্তার সদস্য হ্যাকাররা

রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, র‌্যানসমওয়্যার ক্রাইম গ্রুপ ‘রিভিল’কে ভেঙে দেওয়ার পাশাপাশি এই দলের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে। রাশিয়ার ইন্টেলিজেন্স ব্যুরো এফএসবি বলেছে, এই গোষ্ঠীটির ‘অস্তিত্ব বিলীন হওয়ার পথে’। সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রের রিভিল গ্যাং সম্পর্কে তথ্য সরবরাহ করার পরই তারা এই অভিযান পরিচালনা করেছে। তবে এটা নিশ্চিত নয় যে এই গ্যাংয়ের কোনো রুশ সদস্যকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে কি না।

গত বছর বড় আকারের র‌্যানসমওয়্যার হামলার পর এই গ্যাংয়ের সদস্যদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এক কোটি ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস বলছে, গ্যাংটি ‘বিশেষ সফটওয়্যার তৈরি করে বিদেশি নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করেছে। অভিযানের সময় গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে ৪০ লাখ পাউন্ডসহ চার লাখ ৪০ হাজার পাউন্ড মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করা হয়।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com