শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

অভিযান-১০ লঞ্চ ট্রাজেডিতে শিপ সার্ভেয়ারসহ ১২ জন দায়ী

‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় লঞ্চটির ফিটনেস পরীক্ষাকারী শিপ সার্ভেয়ারসহ নৌ পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটি-এর চার কর্মকর্তা এবং চার মালিকসহ মোট ১২জনকে দায়ী করেছে নাগরিক তদন্ত কমিটি।

আজ শনিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানে নৌ দুর্ঘটনারোধে ২৫ দফা সুপারিশসহ এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলন, নৌ-সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনসহ ১৬টি সামাজিক সংগঠন গত ৪ জানুয়ারি সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের নিয়ে ১৯ সদস্যের এই নাগরিক তদন্ত কমিটি গঠন করে; যা দেশে কোনো নৌ দুর্ঘটনার পর এবারই প্রথম।

প্রতিবেদনে দায়ীরা হলেন-  নৌ পরিবহন অধিদপ্তরের ঢাকা (সদরঘাট) কার্যালয়ের প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মো. মাহবুবুর রশীদ ও পরিদর্শক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন ও পরিদর্শক দীনেশ দাস, লঞ্চটির চার মালিক মো. হামজালাল শেখ, মো. শামীম আহম্মেদ, মো. রাসেল আহাম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com