শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

লালমোহনে জেলেদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

জেলার লালমোহন উপজেলায় আজ জেলেদের সঙ্গে থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২ টায় ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল সিকদার বাতির খাল এলাকায় সভায় স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেরা অংশ নেন।
এসময় জলদস্যুর  আক্রমণসহ জেলেদের বিভিন্ন সমস্যা সমাধানে সকলের সমন্বয় সাধনে সহযোগিতা কামনা করা হয় পুলিশের পক্ষ থেকে। একইসাথে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপরও জোর দেয়া হয়।
অনুষ্ঠানে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমোহন সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেলুর রহমান। বক্তব্য রাখেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) এনায়েত হোসেন, ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: ফারুক হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com