বুধবার, ০১ Jul ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লামায় ৬২ জন প্রশিক্ষিত নারী পেলেন অটোমেটিক এমব্রয়ডারি মেশিন

লামা উপজেলায় নারী উন্নয়নের জন্য প্রশিক্ষিত ৬২ নারীকে অটোমেটিক এমব্রয়ডারি মেশিন প্রদান করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
মঙ্গলবার দুপুরে লামা বাজারস্থ গেস্ট হাউজ মিলনায়তনে এসব মেশিন বিতরণ উদ্ভোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মেশিন প্রদান অনুষ্ঠানে পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ বিশেষ অতিথি ছিলেন।
মেশিন প্রদানের পর উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার শীতার্ত মানুষের জন্য ৯০০টি কম্বল চেয়ারম্যানদের হাতে তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দ। যা পরবর্তীতে চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার শীতার্তদের মধ্যে বিতরণ করবেন।
ফাতেমা পারুল জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে এসব সেলাই মেশিন ও কম্বল প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com