শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

দিনাজপুরে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ৩

দিনাজপুরের বিরামপুর উপজেলায় দ্রুতযান ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারে থাকা আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলঘুন্টি নামক স্থানে বুধবার সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টায় একটি প্রাইভেটকার ৬ থেকে ৭ জন ব্যক্তি জেলার হিলির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

ঘন কুয়াশার কারণে কিছু দেখতে না পেয়ে কারের চালক রেলক্রসিংয়ের উপর গাড়ি তুলে দেন। এ সময় ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। গুরুতর আহত আরও ৩ থেকে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

তবে গেটকিপার সাইফুজ্জামান বলেন, রেললাইনের গেটটির কাজ চলছিল। তাই ট্রেন আসার সময় রশি দিয়ে গেট বন্ধ করা হয়েছিল। কিন্তু প্রাইভেটকার চালক সেটি না দেখে রেললাইনের উপর প্রাইভেটকার উঠিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com