শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
মা হতে চলেছেন মারিয়া নূর৷ রিয়ালিটি শো ও খেলার অনুষ্ঠান উপস্থাপনা করে জনপ্রিয়তা পেয়েছেন এই মডেল-উপস্থাপিকা-অভিনেত্রী।
২০১১ সালের ১৫ জুন বিয়ে করেছিলেন সাইফুল ইসলাম জুলফিকারকে। বিয়ের ১১ বছর পর এই দম্পতির ঘর আলো করে আসতে যাচ্ছে সন্তান। গতকাল রাতে মারিয়া নূর তার ভেরিফাইয়েড ফেসবুক পেজে বেবি বাম্পের ছবিও প্রকাশ করেছেন।