মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২০৩১ সালে পৃথিবীতে ধসে পড়বে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ২০৩০ সাল পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার পর পৃথিবীতে ধসে পড়বে। ২০৩১ সালের শুরুর দিকে এটি প্রশান্ত মহাসাগরে পড়বে বলে মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে।

এ সপ্তাহে প্রকাশিত একটি প্রতিবেদনে নাসা বলেছে, আইএসএস বিধ্বস্ত হয়ে পয়েন্ট নিমো নামে পরিচিত প্রশান্ত মহাসাগরের একটি অংশে পড়বে। পয়েন্ট নিমো পৃথিবীর গ্রহের স্থলভূমি থেকে সবচেয়ে দূরে অবস্থিত।

এটি ‘মহাকাশযানের কবরস্থান’ নামেও পরিচিত।

২০০১ সালে সাবেক রুশ মহাকাশ স্টেশন মিরসহ অনেক পুরনো কৃত্রিম উপগ্রহ এবং অন্যান্য পুরনো জিনিসের ধ্বংসাবশেষ সেখানে পয়েন্ট নিমোতে পড়েছে।

নাসা বলেছে, ভবিষ্যতে পৃথিবীর কাছাকাছি দূরত্বের মহাকাশ কার্যক্রম বাণিজ্যিক খাতের নেতৃত্বে পরিচালিত হবে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) পাঁচটি মহাকাশ সংস্থার উদ্যোগে গৃহীত একটি যৌথ প্রকল্প। এটি ১৯৯৮ সাল থেকে কক্ষপথে রয়েছে। ২০০০ সাল থেকে এতে টানা কর্মীদল ছিল। এর অভিকর্ষহীন পরীক্ষাগারে এ পর্যন্ত ৩ হাজারের বেশি গবেষণা হয়েছে।

আইএসএস শুধু ২০২৪ সাল পর্যন্ত পরিচালনার জন্য অনুমোদিত। এ সীমা বাড়াতে হলে অবশ্যই সব অংশীদারকে সম্মত হতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com