শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

সন্ত্রাস-জঙ্গিবাদ দমন ও দেশের উন্নয়নে কাজ করছে আনসার: প্রধানমন্ত্রী

আনসার বাহিনী সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ শান্তির দেশ। শান্তি থাকলেই দেশের উন্নয়ন হয়। আর দেশকে শান্তিপূর্ণ রাখতে আনসার বাহিনী সর্বদা ভূমিকা রাখছে।

আজ বৃহস্পতিবার গাজীপুর সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৬২ জনকে পদক প্রদান করা হয়েছে।

আনসার-ভিডিপি একাডেমিতে মুজিব প্রাঙ্গনসহ বিভিন্ন স্থাপনারও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com