মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সৌরমণ্ডলীয় ঝড়ে ৪০টি স্যাটেলাইট ধ্বংস

সৌরমণ্ডলীয় ঝড়ের কারণে অন্তত ৪০টি স্যাটেলাইট ধ্বংস হয়ে গেছে। স্পেস এক্সের তৈরি স্যাটেলাইটগুলো উৎক্ষেপণের এক সপ্তাহের মাথায় সৌরঝড়ের আঘাতের পর পৃথিবীর কক্ষপথ থেকে ছিটকে পড়ে এবং পুড়ে যায়।

স্টারলিংক ইন্টারনেট যোগাযোগের আওতায় নতুন করে মহাকাশে পাঠানো ৪৯টি স্যাটেলাইটের মধ্যে ৪০টিই ধ্বংস হয়ে গেছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার ওই স্টারলিংক স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। তবে এগুলো এক পর্যায়ে গিয়ে পৃথিবীর দিকে পড়ে যেতে থাকে। তখন সেগুলোকে ধ্বংস করে দেয়া হয়। এরইমধ্যে এ খবর নিশ্চিত করেছে স্পেসএক্স।

ইলন মাস্কের কোম্পানিটি জানিয়েছে, মূলত একটি মহাকাশ ঝড় আঘাত হানায় স্যাটেলাইটগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিশ্বজুড়ে নিরবছিন্ন ইন্টারনেট সংযোগ তৈরিতে কাজ করছেন ইলন মাস্ক। সে লক্ষ্যে আকাশে এই স্যাটেলাইটগুলো পাঠানোর কথা ছিল।

মহাকাশে কোনও সৌরঝড়ের কারণে একসঙ্গে এতগুলো স্যাটেলাইট বিকলের ঘটনা এটিই প্রথম। ঝড়ের কারণে সূর্য থেকে অধিক মাত্রার বিকিরণের কারণে ক্ষতিগ্রস্ত হয় স্যাটেলাইটগুলো। এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে স্পেসএক্স।

ইলন মাস্কের স্টারলিংক প্রজেক্টের অধীনে ২ হাজারের বেশি স্যাটেলাইট আকাশে পাঠিয়েছে কোম্পানিটি। যুক্তরাষ্ট্র কোম্পানিটিকে ১২ হাজার স্যাটেলাইট পাঠানোর অনুমোদন দিয়েছে। যদিও সমালোচকরা বলছেন এই স্যাটেলাইটের কারণে রাতের আকাশে গবেষণা চালানো অসম্ভব হয়ে পরবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com