শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

গোবিন্দর সঙ্গে কী কথা হলো এফ এ সুমনের?

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ফালাকাটার একটি স্টেজ শো মাতিয়েছেন বলিউডের ‘ছোট মিয়া’ গোবিন্দ, একই শোতে অংশ নিয়েছেন বাংলাদেশের গায়ক সুমন।
পারফরম্যান্স শেষে গোবিন্দর সঙ্গে কথা বলেন সুমন। কী কথা হয়ছে জানতে চাইলে মুঠোফোনে কালের কণ্ঠকে তিনি বলেন, ‘সেভাবে কথা বলার সুযোগ হয়নি। তবে আমি বাংলাদেশ থেকে পারফর্ম করতে এসেছি, এ জন্য বিশাল কেউ হতে পারি এমনটা অনুমান করেছিলেন তিনি। আমি বললাম, আমি আপনার ভক্ত। শুনে হাসলেন। বাংলাদেশের খবর নিলেন, তারপর আমার বাহু চাপড়ে দিলেন। বললেন, ফের দেখা হবে। ‘

অনুষ্ঠানের কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন সুমন। যেখানে দেখা যায় গোবিন্দর সঙ্গে কথা বলার কয়েকটি মুহূর্ত। একটি ছবিতে সুমন গোবিন্দর কানে কানে কী যেন বলছেন, আরেকটি ছবিতে সুমনের কথা শুনে হাসছেন। অন্য ছবিতে দেখা যায়, সুমনের বাহু চাপড়ে দিচ্ছেন গোবিন্দ ৷

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com