বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৩১ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৭ হাজার ৭৬৫ জনের। শনাক্তের হার ৯ দশমিক ৩১ শতাংশ।
এর আগে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দেশে করোনা ভাইরাসে ২০ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৫৩৯ জন।
এদিকে, করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ১৬ লাখ ৫ হাজার ৬২৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৮১ হাজার ১২৮ জনে। আর সুস্থ হয়েছেন ৩৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৮২১ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৭৩৪ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৫৫ হাজার ৪৯৭ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ২২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১০ হাজার ৯৩৭ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৪৭৬ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪১ হাজার ৯৯৭ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৬৮ হাজার ৬৩৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ১৪২ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, জার্মানি অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪০তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।