বুধবার, ০১ Jul ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কখন যাবেন তোশাখানা জাদুঘরে!

রাষ্ট্রীয় উপহার রাখার স্থান তোশাখানা জাদুঘরের নতুন সময়সূচি জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এই সময়সূচি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, তোশাখানা জাদুঘরের সংরক্ষিত উপহার সামগ্রী সর্বসাধারণের জন্য নিয়মিত প্রদর্শন করা হচ্ছে।

সময়সূচি অনুযায়ী, গ্রীষ্মকালে শনি, রবি, সোম, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। শীতকালে সকাল ১০টায় খুললেও বন্ধ হবে বিকেল ৫টায়।

গ্রীষ্মকালে শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং শীতকালে ৫টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে।

বুধবার থাকবে সাপ্তাহিক ছুটি। এছাড়া অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকে। তবে ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর সর্বসাধারণের জন্য জাদুঘর খোলা রাখা হয়।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সরকারের প্রতিনিধিদের বিভিন্ন দেশ থেকে পাওয়া সব রাষ্ট্রীয় উপহার সামগ্রী, গুরুত্বপূর্ণ দেশি-বিদেশি সম্মাননা এই জাদুঘরে সংরক্ষণ করা হয়।

২০১৮ সালের ১৫ নভেম্বর রাজধানীর বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সংলগ্ন এলাকায় তোশাখানা জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫০ হাজার স্কয়ার ফিট এলাকাজুড়ে পাঁচতলা অত্যাধুনিক এ রাষ্ট্রীয় তোশাখানা জাদুঘরটি নির্মাণে খরচ হয় ৮০ কোটি টাকা।

জাদুঘরের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com