মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নির্বাচন কমিশন গঠনে ১২-১৩ জনের নাম চূড়ান্ত

নির্বাচন কমিশন (ইসি) গঠনে ১২-১৩ জনের নাম চূড়ান্ত হয়েছে। ১০ জনের নাম চূড়ান্ত করা হবে ২২ ফেব্রুয়ারির বৈঠকে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে সার্চ কমিটির বৈঠকে ১২-১৩ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়।

এর আগে শনিবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন গঠনের জন্য ২০ জনকে প্রাথমিকভাবে বাছাই করে সার্চ কমিটি। আগামী ২৪ ফেব্রুয়ারির আগে প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১০ জনের একাটি তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানোর কথা রয়েছে।

৪ দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেছে সার্চ কমিটি। গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) প্রস্তাবিত তিনশতাধিক নাম মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। যদিও প্রকাশ করা হয়নি প্রস্তাবকারীর নাম। তালিকার বাইরে থেকেও নাম প্রস্তাবের সুযোগ আছে সার্চ কমিটির। সার্চ কমিটির সুপারিশকৃত ১০ জনের তালিকা থেকে চূড়ান্ত ৫ জনকে নির্বাচন কমিশনের দায়িত্ব তুলে দেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়ার জন্য নাম সুপারিশ করতে সার্চ কমিটি গঠন করে ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com