মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন একুশে বইমেলায় আসা ক্রেতা-দর্শনার্থী ও বিক্রেতারা। রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।
অন্যান্য দিনের মতো রোববার দুপুর থেকে একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন ক্রেতা ও দর্শনার্থীরা। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় স্টলের নিচে এসে দাঁড়ান তারা।
বৃষ্টি হতে পারে এমন আগাম প্রস্তুতি না থাকায় মেলায় ভোগান্তিতে পড়েন দর্শনার্থী ও পাঠকরা। অধিকাংশের কাছেই ছাতা না থাকায় স্টলগুলোতে টানানো বড় পলিথিনের ছাউনি, পুলিশ কন্ট্রোল রুম, মেলায় তৈরি আশ্রয়কেন্দ্র, আশপাশের গাছ, মসজিদ, হোটেল ও কোনো কোনো স্টলের ভেতরেও অবস্থান নিতে দেখা যায়। তবে অনেকেই সাবধানতা অবলম্বনের সঙ্গে ছাতা নিয়েও এসেছেন।
পেন্ডুলাম পাবলিশার্সের প্রকাশক রুম্মান তাশফিক বলেন, আজকে বৃষ্টি হতে পারে সেটি সকালে বোঝা যায়নি। হঠাৎ করে বিকালে বৃষ্টি শুরু হয়। এতে বিক্রি কমেছে।