মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দিনাজপুর শহরে পুলিশের সিসি ক্যামেরা চালু

জেলা শহরে অপরাধ দমনে অত্যাধুনিক ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করেছে পুলিশ প্রশাসন।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দিনাজপুর  জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আজ দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে নিরাপত্তা সহায়ক অত্যাধুনিক সিসি ক্যামেরা নেটওয়ার্কের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
তিনি বলেন, আধুনিক ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তি প্রয়োগ করে সহজে অপরাধ সনাক্ত করা সম্ভব। আগের তুলনায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। দিনাজপুর শহরের ৪০টি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলো। এই সিসি ক্যামেরা স্থাপনের ফলে ডিজিটাল পদ্ধতি ব্যবহারে সিসি ক্যামেরা নেটওয়ার্ক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিসি ক্যামেরায় ধারনকৃত চিত্র  পুলিশ প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করবে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে এই ৪০টি পয়েন্টের সিসি ক্যামেরা নেটওয়ার্কের মনিটরিং করা হবে।প্রতিদিনের চলমান ঘটনা ওই মনিটরিং রুম থেকে পর্যবেক্ষণ করে অপরাধীদের সনাক্ত এবং আইনের আওতায় নিয়ে আসার কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
অনুষ্ঠানে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ এবং অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এদিকে দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ প্রকল্প টিআর কার্যক্রমের অংশ হিসেবে ১১৭টি প্রকল্পের জন্য প্রায় ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন হুইপ ইকবালুর রহিম।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, ইউএনও আল মুঈদসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com