মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভূমিসংক্রান্ত সেবার ফি পরিশোধ করা যাচ্ছে ‘নগদ’-এ

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে এখন থেকে ভূমিসংক্রান্ত যাবতীয় সেবার ফি প্রদান করা যাবে।

‘নগদ’-এর মাধ্যমে এখন থেকে খুব সহজে ঘরে বসেই ভূমি উন্নয়ন ফি (এলডি ট্যাক্স), ই-নামজারি (ই-মিউটেশন) এবং ই-পর্চা (খতিয়ান) ফিসহ সব ফি পরিশোধ করা যাবে।

অনলাইনে এবং ‘নগদ’ অ্যাপস উভয় মাধ্যমে গ্রাহকেরা এ সুবিধা উপভোগ করতে পারছেন। পর্চা, নামজারি এবং ভূমি সেবা ফি প্রদান করার জন্য ভূমি ওয়েবসাইট www.land.gov.bd ভূমি কল সেন্টার ১৬১২২ এবং ভূমি অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে টোকেন অথবা রেফারেন্স নম্বর সংগ্রহ করে ‘নগদ’ অ্যাপসের বিল পে-এর মাধ্যমে সহজে ফি পরিশোধ করতে পারবেন।

ভূমি ওয়েবসাইট থেকেও ‘নগদ’-এর মাধ্যমে ফি পরিশোধ করার সুবিধা থাকবে। গত বছরের ৮ সেপ্টেম্বর থেকে এই সেবাটি চালু রয়েছে।

ফি পরিশোধের পর ভূমিসেবা গ্রহীতারা একটি রশিদ পাবেন। ‘নগদ’-এর মাধ্যমে আদায়কৃত অর্থ তাৎক্ষণিক সেটেলমেন্ট ব্যাংকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট হয়ে ই-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে স্থানান্তরিত হবে।

যারা অনলাইনে ভূমি ফি দেবেন, সেটি স্বয়ংক্রিয়ভাবে তার জমির অনুকূলে তালিকাবদ্ধ হয়ে যাবে। যেভাবে মোবাইল ফোন ব্যবহার করে বিদ্যুৎ, পানি বা গ্যাসের বিল দেওয়া হয়, এটিও সেরকম একটি পদ্ধতি। একজনের মাধ্যমে অন্যজনের বিল পরিশোধ করতে গিয়ে টেম্পারিং করে জমি নিজের বলে দাবি করার যে প্রবণতা দেখা যায়, অনলাইনে ফি প্রদান করলে এ বিষয়টি বন্ধ হবে। এতে দুর্নীতি অনেকটাই কমে যাবে।

এ প্রসঙ্গে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, ‘আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দেওয়া। ভূমি সংক্রান্ত ফি পরিশোধ করতে গ্রাহককে যাতে কোনো রকম হয়রানির শিকার হতে না হয়, সে জন্য আমরা ডিজিটাল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে ফি পরিশোধের সহজ সুবিধা চালু করেছি। এতে গ্রাহকেরা অতি স্বল্প সময়ে ফি প্রদান করতে পারবেন। এ জন্য ফি দাতাকে আর ভূমি অফিসে যেতে হবে না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com