রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করল গ্রামীণফোন

দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

ই-সিমের পূর্ণ রূপ হলো এমবেডেড সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল। প্রচলিত প্লাস্টিকের সিমকার্ডের মতো এই সিম সহজে খোলা ও পরিবর্তনের সুযোগ থাকার পরিবর্তে সরাসরি মাদারবোর্ডে যুক্ত থাকে। শুধু আগে থেকে ইনস্টল করা ডিভাইসগুলোতেই ই-সিম কাজ করে।

গ্রামীণফোনের ওয়েবসাইটে বলা হয়েছে, গ্রাহকরা এখন থেকে নতুন সিম কার্ড কিনতে অথবা ব্যবহৃত নম্বরটি ই-সিম হিসেবে প্রতিস্থাপন করতে পারবে। আগামী ৭ মার্চ থেকে গ্রাহকরা এটা সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কয়েক মাস আগে অপারেটরদের জন্য ই-সিম অনুমোদন করেছে।

তবে, অল্প কিছু সংখ্যক মডেলের ফোনে ই-সিম সাপোর্ট করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com